তৃণমূল-বিজেপি বচসা ঘিরে উত্তেজনা, হাজরায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে ঝড় তুলছেন সর্বত্র। বৃহস্পতিবার এই মনোনয়নপর্বের জেরে তৃণমূল-বিজেপি বচসা হয় হাজরায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে উত্তেজনা ওঠে চরমে। এ দিন বেলা পৌন
তৃণমূল-বিজেপি বচসা ঘিরে উত্তেজনা, হাজরায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি


কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচারে ঝড় তুলছেন সর্বত্র। বৃহস্পতিবার এই মনোনয়নপর্বের জেরে তৃণমূল-বিজেপি বচসা হয় হাজরায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে উত্তেজনা ওঠে চরমে।

এ দিন বেলা পৌনে একটা নাগাদ বিজেপির রোড শো শুরু হয়। বিজেপি-র কিছু প্রার্থীর হাজরা থেকে আলিপুরে মনোনয়নপত্র পেশ করতে যাওয়ার কথাই ছিল। বিজেপির পথযাত্রা শুরু হয়। তাকে কেন্দ্র করে হয় পুষ্পবৃষ্টি।

এদিকে কালীঘাটে তৃণমূল সমর্থকদের বিক্ষোভ, স্লোগান। শাহের পথযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলির সামনে পৌঁছোনোর আগেই সেখানে তৃণমূলের জমায়েত থেকে উঠতে থাকে জয় বাংলা ধ্বনি। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনের গলির কাছে রোড শো পৌঁছোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের কর্মী-সমর্থকেরা মাথায় কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা ও তর্কাতর্কি শুরু হয়। দুই পক্ষই মুখোমুখি অবস্থানে চলে আসায় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

কালীঘাটে স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে! তৃণমূল-বিজেপি সংঘাতে ব্যাপক উত্তেজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায়। ওঠে চোর-চোর, জয় বাংলা স্লোগান।

অমিত শাহের গাড়ি ঘটনাস্থল ছেড়ে যাওয়ার পরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের জমায়েতের দিকে তেড়ে যান বিজেপি কর্মীরা। এর জেরে মুহূর্তেই উত্তেজনা চরমে পৌঁছয়। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ কোনওক্রমে পরিস্থিতির সামাল দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande