গোরক্ষপীঠের ভক্ত মার্কণ্ডেয় যাদবের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি যোগীর
গোরক্ষপুর, ২ এপ্রিল (হি.স.): গোরক্ষপীঠের অনুগত ভক্ত ও প্রবীণ সমাজসেবী মার্কণ্ডেয় যাদবের প্রয়াণে শোকপ্রকাশ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার সকালে পিপরাইচের লুহসি গ্রামে তাঁর বাড়িতে গিয়ে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ
গোরক্ষপীঠের ভক্ত মার্কণ্ডেয় যাদবের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি জানালেন যোগী


গোরক্ষপুর, ২ এপ্রিল (হি.স.): গোরক্ষপীঠের অনুগত ভক্ত ও প্রবীণ সমাজসেবী মার্কণ্ডেয় যাদবের প্রয়াণে শোকপ্রকাশ করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার সকালে পিপরাইচের লুহসি গ্রামে তাঁর বাড়িতে গিয়ে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান তিনি। জানা গিয়েছে, বুধবার সকালে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মার্কণ্ডেয় যাদবের মৃত্যু হয়। গোরক্ষপীঠের প্রতি তাঁর গভীর আস্থা ও ভক্তি ছিল বলে জানা যায়। এদিন মুখ্যমন্ত্রী প্রয়াতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পাশাপাশি, প্রয়াতের আত্মার শান্তি কামনায় গুরু গোরক্ষনাথের কাছে প্রার্থনা করেন। এই সময় গোরক্ষপুরের মেয়র সহ বিজেপির একাধিক নেতা ও জনপ্রতিনিধিও উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande