ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, নারায়ণপুরে বিক্ষোভে
মালদা, ২ এপ্রিল (হি. স.):- ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদার পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ ভোটাররা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে এই অবরোধ শুরু হয়। রাস্তার
রাস্তা অবরোধ


মালদা, ২ এপ্রিল (হি. স.):- ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদার পুরাতন মালদা ব্লকের নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ ভোটাররা। বৃহস্পতিবার সকাল আটটা থেকে এই অবরোধ শুরু হয়। রাস্তার উপর হাঁড়ি-কড়াই সাজিয়ে রান্নার ব্যবস্থা করে দীর্ঘক্ষণ ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান অবরোধকারীরা।বিক্ষোভকারীদের অভিযোগ, এসআইআর তালিকায় তাঁদের নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকায় অনেকের নাম বাদ পড়েছে। দ্রুত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করা হলে তাঁরা অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। অবরোধের ফলে ১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা।অবরোধ তুলতে প্রশাসনের পক্ষ থেকে বারবার বোঝানোর চেষ্টা করা হলেও অবরোধকারীরা তা মানতে রাজি হননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মালদা জেলা পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। তবে দীর্ঘ সময় ধরে অবরোধ চলতে থাকায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। প্রশাসনের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা চলেছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande