মনোনয়ন ঘিরে উত্তেজনা বীরভূমে
বীরভূম, ২ এপ্রিল (হি.স.): মনোনয়ন ঘিরে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা তৈরি হল বোলপুর মহকুমাশাসকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে। বোলপুর নানুর, লাভপুর— এই তিনটি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীরা এ দিন মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দিতে আসেন। সেখানে আ
মনোনয়ন ঘিরে উত্তেজনা বীরভূমে


বীরভূম, ২ এপ্রিল (হি.স.): মনোনয়ন ঘিরে বৃহস্পতিবার দুপুরে উত্তেজনা তৈরি হল বোলপুর মহকুমাশাসকের অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে। বোলপুর নানুর, লাভপুর— এই তিনটি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীরা এ দিন মহকুমাশাসকের অফিসে মনোনয়ন জমা দিতে আসেন। সেখানে আগে থেকেই হাজির ছিলেন তৃণমূলের কর্মী, সমর্থকেরা। তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন। পাল্টা বিজেপির কর্মী, সমর্থকেরা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তোলেন। দু’পক্ষের হাতাহাতির পরিস্থিতিও তৈরি হয়। যদিও বোলপুরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলার সময়ে সিউড়িতেও জেলাশাসকের দফতরের কাছে মুখোমুখি হল বিজেপি ও তৃণমূল। এক দিকে ‘জয় শ্রীরাম’, অন্য দিকে ‘জয় বাংলা’ স্লোগান দেন দুই পক্ষই। তৃণমূল কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময়ে বিজেপির কর্মী, সমর্থকেরা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। পাল্টা তৃণমূলের কর্মী, সমর্থকদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তৎপর ছিল পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande