বহরমপুর বিধানসভা আসনের জন্য মনোনয়ন পেশ অধীরের
বহরমপুর, ২ এপ্রিল (হি.স.): বহরমপুর বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র পেশ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার মনোনয়ন পত্র পেশ করার অধীর বলেন, আমি এর আগে কখনও বিধানসভার জন্য মনোনয়ন জমা দিইনি। এটা একটি নতুন অভিজ্ঞতা। উল্লেখ্য, ইতিমধ্যেই নি
বহরমপুর বিধানসভা আসনের জন্য মনোনয়ন পেশ অধীরের


বহরমপুর, ২ এপ্রিল (হি.স.): বহরমপুর বিধানসভা আসনের জন্য মনোনয়নপত্র পেশ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার মনোনয়ন পত্র পেশ করার অধীর বলেন, আমি এর আগে কখনও বিধানসভার জন্য মনোনয়ন জমা দিইনি। এটা একটি নতুন অভিজ্ঞতা। উল্লেখ্য, ইতিমধ্যেই নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছেন অধীর।

বিগত কয়েকদিন ধরে জনসংযোগের পাশাপাশি মানুষের মাঝে যাচ্ছেন তিনি। অপরদিকে, তৃণমূল কংগ্রেসও জোরকদমে প্রচার চালিয়ে যাচ্ছে। এদিন অধীর রঞ্জন চৌধুরী আরও বলেন, বিধানসভা নির্বাচনের জন্য আজ মনোনয়নপত্র পেশ করেছি। এটা আমার নতুন অভিজ্ঞতা। এদিন অধীর যখন মনোনয়ন দিতে যান, তখন তৃণমূল কর্মী- সমর্থকরা হাঙ্গামা করছিল বলে অভিযোগ। এ বিষয়ে অধীর বলেন, হাঙ্গামা করা তাঁদের কাজ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande