মধ্যপ্রদেশে ভোপাল ও ইন্দোর সহ ৩০টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি
ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটেছে। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে বিগত ৭২ ঘণ্টা ধরে আবহাওয়া ক্রমাগত পরিবর্তন হচ্ছে। বুধবার রাজ্যের অনেক অংশে এর প্রভাব অনুভূত হয়েছিল। বৃহস্পতি
মধ্যপ্রদেশে ভোপাল এবং ইন্দোর সহ ৩০টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি


ভোপাল, ২ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন ঘটেছে। রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে বিগত ৭২ ঘণ্টা ধরে আবহাওয়া ক্রমাগত পরিবর্তন হচ্ছে। বুধবার রাজ্যের অনেক অংশে এর প্রভাব অনুভূত হয়েছিল। বৃহস্পতিবার ভোপাল এবং ইন্দোর সহ ৩০টি জেলায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বুধবার প্রধান শহরগুলির মধ্যে জব্বলপুরে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস, ভোপালে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, ইন্দোরে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, গোয়ালিয়রে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং উজ্জয়িনী ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া, রাজ্যে একটি ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের কারণে এই পরিবর্তন ঘটেছে। এছাড়াও, উত্তর-পশ্চিম অঞ্চলে দুটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। যা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে যে , এপ্রিলের প্রথম সপ্তাহেও এই ধরনের মিশ্র আবহাওয়া অব্যাহত থাকবে। ৭ এপ্রিল থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হয়ে উঠবে। যার ফলে ১০ এপ্রিল পর্যন্ত কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande