ইসি কি এই অভিশপ্ত রাজ্যে সেনাবাহিনী নামাবে, মালদাকাণ্ডের জেরে প্রশ্ন তথাগতর
কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): “নির্বাচন কমিশন কি দয়া করে এই অভিশপ্ত রাজ্যের নির্বাচিত কিছু স্থানে সেনাবাহিনী মোতায়েন করবে?” বৃহস্পতিবার এক্সবার্তায় এই প্রশ্ন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ
ইসি কি এই অভিশপ্ত রাজ্যে সেনাবাহিনী নামাবে, মালদাকাণ্ডের জেরে প্রশ্ন তথাগতর


কলকাতা, ২ এপ্রিল, (হি.স.): “নির্বাচন কমিশন কি দয়া করে এই অভিশপ্ত রাজ্যের নির্বাচিত কিছু স্থানে সেনাবাহিনী মোতায়েন করবে?” বৃহস্পতিবার এক্সবার্তায় এই প্রশ্ন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডলকে যোগসূত্র যুক্ত করে তথাগতবাবু লিখেছেন, “রাজ্য পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না এবং কেন্দ্রীয় বাহিনীও সামলাতে পারছে না। ”

প্রসঙ্গত, রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, মালদহের জেলাশাসক এবং পুলিশ সুপার (এসপি)-কে মালদার ঘটনায় শো কজ করে সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে। সেদিনই মুখ্যসচিব, পুলিশের ডিজি, মালদহের জেলাশাসক এবং এসপিকে ভারচুয়াল মাধ্যমে হাজিরা দিতে বলা হয়েছে। হাই কোর্টের প্রধান বিচারপতির চিঠির প্রেক্ষিতে কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না? তা জানাতে বলা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande