বাস্তুশাস্ত্র নিয়ে সচেতনতা বৃদ্ধিতে শহরে বিশেষ সেমিনার, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা
কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : বাস্তুশাস্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এই প্রাচীন বিদ্যাকে পেশা হিসেবে তুলে ধরতে কলকাতায় এক বিশেষ সেমিনার ও কর্মশালার আয়োজন করা হলো। শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেনের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত
শহরে বাস্তুশাস্ত্র নিয়ে সচেতনতা আলোচনাচক্র


কলকাতা, ২০ এপ্রিল (হি. স.) : বাস্তুশাস্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং এই প্রাচীন বিদ্যাকে পেশা হিসেবে তুলে ধরতে কলকাতায় এক বিশেষ সেমিনার ও কর্মশালার আয়োজন করা হলো। শিয়ালদহের সুরেন্দ্রনাথ কলেজ ফর ওমেনের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে প্রাচীন বৈদিক জ্ঞান ও আধুনিক বাস্তু বিজ্ঞানের মেলবন্ধন ঘটানো।

​এদিনের সেমিনারে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠের ব্রহ্মচারী তেজেশ্বর নারায়ণ মহারাজ, ড. অশোক কুমার মল্লিক, কলকাতা হাইকোর্টের আইনজীবী দেবাশিস ব্যানার্জি, আচার্য মধুমিতা, ড. পরিমল কৃষ্ণ সমাদ্দার এবং দীপঙ্কর চক্রবর্তী। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল নজরকাড়া।

​আয়োজক তথা প্রখ্যাত বাস্তুবিদ ডক্টর এ. বি. সাহা জানান, ‘মাতৃ বাস্তু’ পদ্ধতির মাধ্যমে কাঠামোগত প্রশিক্ষণ, ব্যবহারিক অভিজ্ঞতা এবং কেস-ভিত্তিক শিক্ষার সংমিশ্রণে বাস্তুশাস্ত্রকে একটি সম্মানজনক পেশা হিসেবে গ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে। তাঁর মতে, প্রাচীন বৈদিক জ্ঞান ও আধুনিক প্রয়োগের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই ধরণের সেমিনারের মাধ্যমে বাস্তুশাস্ত্র নিয়ে প্রচার চালানো হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande