( আপডেট)ভোটের আগে হাওড়ায় দীর্ঘ ‘ড্রাই ডে’, বিপাকে ব্যবসায়ী ও সুরাপ্রেমীরা
হাওড়া, ২০ এপ্রিল (হি. স.):-২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমবার থেকে হাওড়া জেলা জুড়ে সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান এবং পানশালা বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে একদিকে যেম
ড্রাই ডে হাওড়া


হাওড়া, ২০ এপ্রিল (হি. স.):-২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। সোমবার থেকে হাওড়া জেলা জুড়ে সমস্ত দেশি ও বিদেশি মদের দোকান এবং পানশালা বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে একদিকে যেমন বিপাকে পড়েছেন সুরাপ্রেমীরা, অন্যদিকে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরাও।সাধারণত নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে থেকে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হলেও, এবার সেই সময়সীমা অনেকটাই বাড়ানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা আগামী ৫ মে পর্যন্ত বলবৎ থাকবে। ফলে এত দীর্ঘ সময় ধরে দোকান বন্ধ থাকার ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।আচমকা এই সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়েছেন মদের ব্যবসায়ীরা। দোকানের কর্মীরা জানিয়েছেন, এতদিন ধরে দোকান বন্ধ থাকার অভিজ্ঞতা আগে কখনও হয়নি। এতে তাঁদের রুজি-রুটির উপর বড় প্রভাব পড়বে বলে আশঙ্কা। একইসঙ্গে বারের কর্মীরাও কাজ হারিয়ে অনিশ্চয়তায় ভুগছেন।অন্যদিকে, নির্দেশ জারির খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন দোকানে গ্রাহকদের ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই আগাম মদ সংগ্রহের চেষ্টা করেন।প্রশাসনের দাবি, ভোটের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ প্রভাব খাটানো রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন এই সিদ্ধান্তের প্রভাব কতটা পড়ে, সেদিকেই নজর সবার।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande