
বীরভূম, ২০ এপ্রিল (হি.স.): বর্ধমানের নবাবহাট লাগোয়া ঝিঙ্গুটি মোড়ের কাছে একটা নার্সিংহোমের গুদামঘরে আগুন লাগে সোমবার দুপুরে। এর জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। রোগীদের নার্সিংহোম থেকে বের করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। রোগীরা সকলেই নিরাপদে রয়েছেন, দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের।
জানা গেছে, বর্ধমানের নবাবহাটে ১৯ নং জাতীয় সড়কের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে এ দিন দুপুরে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন একজন দমকলকর্মী। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ