পোস্টাল ব্যালটে একই বাক্সে ২ কেন্দ্রের ভোট, ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে বিজেপি
নদিয়া, ২০ এপ্রিল (হি. স) : প্রথম দফার বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। একই বাক্সে দুই কেন্দ্রের ভোট রাখা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রাজ্যের শাসক দল তৃণমূল ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের
পোস্টাল ব্যালটে একই বাক্সে ২ কেন্দ্রের ভোট, ষড়যন্ত্রের অভিযোগ তুলে কমিশনে বিজেপি


নদিয়া, ২০ এপ্রিল (হি. স) : প্রথম দফার বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হয়েছে। একই বাক্সে দুই কেন্দ্রের ভোট রাখা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রাজ্যের শাসক দল তৃণমূল ও ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের আঙুল তুলেছেন।

একই বাক্সে দুই কেন্দ্রের ব্যালট রাখা হয়েছে! সেই বিষয়ে অতি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়। এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন নদিয়ার বিজেপি সাংসদ।

তাঁর অভিযোগ, রানাঘাট উত্তর-পূর্ব ও রানাঘাট দক্ষিণ- এই দুই পৃথক বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই সঙ্গে একটি ব্যালট বাক্সে জমা হয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারি কর্মচারীদের ভোট প্রক্রিয়াকে ব্যাহত করা এবং নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই কাজ হয়েছে বলে সাংসদের দাবি। তাঁর দাবি, এটি কোনও প্রশাসনিক গাফিলতি নয়, পরিকল্পিত কারচুপি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande