ব্যানার ছিঁড়ে ভোটে জেতা যায় না, মানিকপাড়ার পদযাত্রা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের
ঝাড়গ্রাম, ২০ এপ্রিল (হি. স.) : “ব্যানার ছিঁড়ে কেউ ভোটে জয়ী হতে পারে না। সাধারণ মানুষ এবার মনস্থির করে ফেলেছেন, তাঁরা বিজেপিকেই জেতাবেন।” সোমবার ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের সমর্থনে মানিকপাড়া এলাকায় পদযাত্রা করে এই আত্মবি
ব্যানার ছিঁড়ে ভোটে জেতা যায় না, মানিকপাড়ার পদযাত্রা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের


ঝাড়গ্রাম, ২০ এপ্রিল (হি. স.) : “ব্যানার ছিঁড়ে কেউ ভোটে জয়ী হতে পারে না। সাধারণ মানুষ এবার মনস্থির করে ফেলেছেন, তাঁরা বিজেপিকেই জেতাবেন।” সোমবার ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের সমর্থনে মানিকপাড়া এলাকায় পদযাত্রা করে এই আত্মবিশ্বাসের সুর শোনা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষের গলায়।

এদিন পদযাত্রা চলাকালীন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এবারের নির্বাচনে কেউ অশান্তি করার সুযোগ পাবে না। নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক এবং নিয়মের বাইরে কেউ কাজ করলেই তাঁকে ‘আউট’ করে দেওয়া হবে। রাজ্যে শান্তিপূর্ণ ভোট হবে বলেই তিনি আশা প্রকাশ করেন।

কেন্দ্রীয় বাহিনীর ‘অ্যাকশন মোড’ নিয়ে প্রশ্ন করা হলে নিজের চেনা মেজাজে দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রীয় বাহিনী সব সময় অ্যাকশন মোডেই থাকে। তাদের কাজে কেউ বাধা দিলে বা নিরপেক্ষতায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে কাউকে ছেড়ে কথা বলা হবে না।” ঝাড়গ্রামে ভোটগ্রহণের দিন যত এগিয়ে আসছে, দিলীপ ঘোষের এই সফর এবং কড়া বার্তা গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande