ঝাড়গ্রামে হাতে ঝালমুড়ির ঠোঙাকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
ঝাড়গ্রাম, ২০ এপ্রিল (হি. স. ) : ওঁর (নরেন্দ্র মোদী) পকেটে ১০ টাকা থাকে নাকি?” মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জনসভায় এরকমই কটাক্ষ করলেন। মমতার মন্তব্য, ‘‘শুনলাম উনি (নরেন্দ্র মোদী) কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজি-কে
ঝাড়গ্রামে হাতে ঝালমুড়ির ঠোঙাকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের


ঝাড়গ্রাম, ২০ এপ্রিল (হি. স. ) : ওঁর (নরেন্দ্র মোদী) পকেটে ১০ টাকা থাকে নাকি?” মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার জনসভায় এরকমই কটাক্ষ করলেন। মমতার মন্তব্য, ‘‘শুনলাম উনি (নরেন্দ্র মোদী) কাল ঝালমুড়ি খেয়েছেন। এসপিজি-কে দিয়ে মুড়ি বানিয়ে খেয়েছেন, আগে থেকে দোকানে মাইক-ক্যামেরা রাখা ছিল। সব নাটক! নাহলে ক্যামেরা কেন ছিল দোকানের ভিতর? শুনেছি, আবার দামও দিয়েছেন।”

ঝালমুড়ির দাম বাবদ ১০টাকাও দিয়েছেন দোকানিকে। ভোটের প্রচার করতে গিয়ে এভাবে তাঁর ঝালমুড়ি খাওয়া রাজনীতি বলে তোপ দেগেছে তৃণমূল। তা নিয়েই কটাক্ষ ছুড়লেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার ঝাড়গ্রামের যে দোকান থেকে প্রধানমন্ত্রী মোদী ঝালমুড়ি খেয়েছেন, সেই দোকান ঘিরেই চলছে রাজনৈতিক আলোচনা। ভিনরাজ্য থেকে এসে প্রথমে ঠেলাগাড়িতে ব্যবসা শুরু করেছিলেন দোকানি বিক্রম সাউ। পরে পাকা দোকানঘরের বন্দোবস্ত হয়। রবিবার সেই বিক্রমের দোকানেই ‘ঝালমুড়ি ব্রেক’ নেন প্রধানমন্ত্রী। নিজেই সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করেন।

সেসব ছবি ভালো করে খুঁটিয়ে দেখলে স্পষ্ট হচ্ছে, দোকানের ভিতরে ছিল ক্যামেরা।তৃণমূল ও নেটিজেনদের একাংশের মতে, এই ঝালমুড়ি খাওয়ার বিষয়টা পুরোটাই ‘স্ক্রিপ্টেড।’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande