
কলকাতা, ২০ এপ্রিল (হি. স. ) : মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ও বিতর্কিত, প্রাক্তন পুলিশকর্তার বাড়িতে ইডি হানা নিয়ে মুখ্যমন্ত্রীর তোপকে সোমবার কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “মমতার দেহরক্ষার কাজে নিযুক্ত পুলিশের ডি-সি শান্তনু সিংহ বিশ্বাসের দুটি বাড়ির বাজার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা বলে ইডি-র দাবী, আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী । ইনি আগে কালীঘাট থানার ওসি ছিলেন। এই ডি-সি সরকারি কাজ থেকে অবসরপ্রাপ্ত, কিন্তু মমতার গভীর আগ্রহে তাকে পুনর্নিযুক্ত করা হয়েছে।
এই চাকরির মাইনেতে সংসার চালাবার পরে সম্পত্তি কেনার জন্য ত্রিশ কোটি টাকা উদ্বৃত্ত থাকে কি না, সেটা ইডি বা অন্যান্য ভারপ্রাপ্ত দপ্তর বিচার করবে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে, এই খবরে মমতা যারপরনাই বিচলিত। বলেছেন, কেন এর পিছনে লাগা হচ্ছে ? আমাকে কি খুন করতে চান না হত্যা করতে চান ? এ দুটো যে আলাদা প্রক্রিয়া তা জানা ছিল না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত