গোঘাটে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের জোরদার প্রচার, বাজুয়া ও সন্তোষপুরে জনসংযোগ
আরামবাগ, ২০ এপ্রিল (হি. স.) : গোঘাট বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে। সোমবার গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার গোঘাট এক নম্বর ব্লকের রঘুপবাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাজুয়া ও সন্তোষপুরে ব্যাপক জনসংযোগ কর্মসূচি করেন। ​এদিন প্রচারের সম
প্রশান্ত দিগাররের প্রচারে মহিলাদের  ভিড়


আরামবাগ, ২০ এপ্রিল (হি. স.) : গোঘাট বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার তুঙ্গে। সোমবার গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার গোঘাট এক নম্বর ব্লকের রঘুপবাটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাজুয়া ও সন্তোষপুরে ব্যাপক জনসংযোগ কর্মসূচি করেন।

​এদিন প্রচারের সময় এলাকায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহু মহিলা প্রার্থীকে ঘিরে ধরে তাঁদের সমর্থন জানান এবং সেই সঙ্গে স্থানীয় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশান্ত দিগার ধৈর্য সহকারে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং নির্বাচিত হলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।

​বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিজেপি প্রার্থী। তিনি বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও সমর্থন তাঁর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। এলাকায় সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আসন্ন নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান। ভোট যত এগিয়ে আসছে, গোঘাটের প্রতিটি গ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের পারদ তত চড়ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande