
বালুরঘাট, ২০ এপ্রিল (হি. স.): ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার বালুরঘাট জেলা আদালত চত্বরে জোর প্রচার চালাল বিজেপি। বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায়-এর সমর্থনে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।এদিন আদালত চত্বরে আইনজীবী, মুহুরি, কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন দুই নেতা। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নের দাবি এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তুলে ধরে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানান তাঁরা।সুকান্ত মজুমদার বলেন, বিদ্যুৎ কুমার রায় দীর্ঘদিন ধরে আইনজীবী হিসেবে সাধারণ মানুষের পাশে রয়েছেন। তাঁর মতো স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী জয়ী হলে বালুরঘাটে উন্নয়নের নতুন দিশা খুলবে এবং ডবল ইঞ্জিন সরকারের সুফল আরও দ্রুত পৌঁছাবে।অন্যদিকে বিদ্যুৎ কুমার রায় বলেন, আদালতই তাঁর কর্মক্ষেত্র ও পরিচয়ের জায়গা। আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে তিনি মানুষের আশীর্বাদ কামনা করেন।প্রচারকে ঘিরে আদালত চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়