ত্রিশূরের বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১৩
ত্রিশূর, ২১ এপ্রিল (হি.স.): কেরলের ত্রিশূরের অদূরে মুন্দাথিকোড়ে অবস্থিত একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ''পূরম'' উৎসবের প্রস্তুতির মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। বিকেল ৩টে নাগাদ ঘটে এই
বিস্ফোরণ


ত্রিশূর, ২১ এপ্রিল (হি.স.): কেরলের ত্রিশূরের অদূরে মুন্দাথিকোড়ে অবস্থিত একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 'পূরম' উৎসবের প্রস্তুতির মধ্যেই এই দুর্ঘটনাটি ঘটে। বিকেল ৩টে নাগাদ ঘটে এই ঘটনা।

মঙ্গলবার বিকেলে কেরলের ত্রিশূরের এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে বহু শ্রমিক ও আশপাশের বাসিন্দাদের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ত্রিশূরের পূরম উৎসবের জন্য বিপুল পরিমাণ বাজি তৈরি করতে কারখানায় বারুদ মজুত করা হয়েছিল। বিকেল ৩টে নাগাদ সেখানে বিস্ফোরণ ঘটে। কারখানাটি চাষের জমির এক প্রান্তে অবস্থিত ছিল। বিস্ফোরণে সেটি পুরোপুরি উড়ে গিয়েছে। মৃতদের দেহাংশও মিলেছে ধানক্ষেতে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, জনা চল্লিশ শ্রমিক সেখানে বাজি তৈরি করছিলেন। কীভাবে বিস্ফোরণ ঘটে তা এখনও স্পষ্ট নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande