মোবাইল নেটওয়ার্ক টেস্টে এগিয়ে জিও-এয়ারটেল, পিছিয়ে বিএসএনএল-ভোডাফোন আইডিয়া
নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের হারদোই, শাহজাহানপুর ও বারাণসী-প্রয়াগরাজ রেলপথে মোবাইল নেটওয়ার্ক পরীক্ষায় জিও ও এয়ারটেল সেরা পারফরম্যান্স দেখিয়েছে বলে জানিয়েছে ট্রাই। কল সেটআপ সফলতা ও ডেটা স্পিড—দুই ক্ষেত্রেই এগিয়ে এই দুই সংস্থা
মোবাইল নেটওয়ার্ক টেস্টে এগিয়ে জিও-এয়ারটেল, পিছিয়ে বিএসএনএল-ভোডাফোন আইডিয়া


নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের হারদোই, শাহজাহানপুর ও বারাণসী-প্রয়াগরাজ রেলপথে মোবাইল নেটওয়ার্ক পরীক্ষায় জিও ও এয়ারটেল সেরা পারফরম্যান্স দেখিয়েছে বলে জানিয়েছে ট্রাই। কল সেটআপ সফলতা ও ডেটা স্পিড—দুই ক্ষেত্রেই এগিয়ে এই দুই সংস্থা। অন্যদিকে, বিএসএনএল ও ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্কে একাধিক স্থানে দুর্বল সিগন্যালের সমস্যা ধরা পড়েছে।

কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে করা এই পরীক্ষায় মোট ৪২৬ কিলোমিটার শহরাঞ্চল, ১২৩.২ কিলোমিটার রেলপথ এবং ৪.২ কিলোমিটার হাঁটা পথে নেটওয়ার্ক যাচাই করা হয়।

রিপোর্ট অনুযায়ী, কল সেটআপ সফলতার হার জিওর ক্ষেত্রে ১০০ শতাংশ, এয়ারটেল ৯৯.৮৬ শতাংশ, ভোডাফোন আইডিয়া ৯৯.৪৪ শতাংশ এবং বিএসএনএল ৯১.২৩ শতাংশ। তবে কল ড্রপের ক্ষেত্রে ভোডাফোন আইডিয়া সবচেয়ে ভালো ফল করেছে, যেখানে হার শূন্য।

ডেটা স্পিডে জিও গড়ে ১৫৮.৪৮ এমবিপিএস ডাউনলোড স্পিড পেয়েছে, এয়ারটেল ১০২.৭৭ এমবিপিএস, ভোডাফোন আইডিয়া ৩৮.৩৯ এমবিপিএস এবং বিএসএনএল ৬.৭৭ এমবিপিএস। আপলোড স্পিডেও জিও ও এয়ারটেল এগিয়ে রয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, বিএসএনএল ও ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্কে একাধিক এলাকায় দুর্বল সিগন্যালের সমস্যা লক্ষ্য করা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande