
চেন্নাই, ২২ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুতে বৃহস্পতিবার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। দক্ষিণ ভারতের এই রাজ্যে এক দফাতেই হবে ভোট। মোট বিধানসভা আসনের সংখ্যা ২৩৪টি। মোট ৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ২৯১ জন ভোটার ২৩৪টি আসনের জন্য নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন। রাজ্যে মোট ৭৫,০৬৪টি ভোটকেন্দ্র রয়েছে।
ভোটগ্রহণকে অবাধ ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য সাত হাজার ১৪ জন মাইক্রো-অবজার্ভার মোতায়েন থাকছে। রাজ্যজুড়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ৩০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে। বুধবারই ইভিএম-সহ ভোটের সরঞ্জাম নিয়ে পোলিং বুথের উদ্দেশে রওনা হয়েছেন ভোটকর্মীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ