নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের ইস্তফা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য
কাঠমান্ডু, ২২ এপ্রিল (হি.স.): নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন শেয়ার লেনদেনের অভিযোগ ঘিরে চলমান চাপের মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন। বুধবার তিনি আলোচনার পর প্রধানমন্ত্রী বলেন্দ
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের ইস্তফা, রাজনৈতিক মহলে চাঞ্চল্য


কাঠমান্ডু, ২২ এপ্রিল (হি.স.): নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। বিতর্কিত ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন শেয়ার লেনদেনের অভিযোগ ঘিরে চলমান চাপের মধ্যেই তিনি এই সিদ্ধান্ত নেন।

বুধবার তিনি আলোচনার পর প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ-এর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন বলে সূত্রে জানা গেছে। একইসঙ্গে তিনি নিজের ইস্তফার বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

জানা গেছে, প্রাক্তন মন্ত্রী রবি লামিছানের সঙ্গে আলোচনা চলাকালীনই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রথম মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শাহ তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন।

সূত্রের খবর, শুরু থেকেই উচ্চপদস্থ কর্মীদের গ্রেফতার সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন গুরুং। তবে পরবর্তী সময়ে একাধিক অভিযোগ ও সমালোচনার মুখে তাঁর রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত চাপের মধ্যেই তিনি পদত্যাগ করেন বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande