
কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.): ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ। বেলা এগারোটা পর্যন্ত ভোট পড়েছে ৪১.১১ শতাংশ। সকাল ১১টা পর্যন্ত কমিশনের দফতরে জমা পড়েছে ২৬০টি অভিযোগ। সি-ভিজিল অ্যাপের মাধ্যমে আরও ৩৭৫টি অভিযোগ জমা পড়েছে। এগারোটা পর্যন্ত বেশি ভোট পড়েছে পশ্চিম মেদিনীপুরে।
এ বার উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেখানে বেলদার পাতলি গ্রামের ১১৮ নম্বর বুথের কাছে একটি ক্যাম্প তৈরি করেছিল তৃণমূল। ভোট শুরুর হওয়ার কিছু ক্ষণ পরে ক্যাম্পের তৃণমূল কর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে খাওয়া-দাওয়া করছিলেন। অভিযোগ, সেই সময়েই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা দলীয় কার্যালয়ে প্রবেশ করে তাঁদের উপর চড়াও হন। ঘটনায় তিন জন আহত হয়েছেন বলে দাবি তৃণমূলের। যদিও বাহিনী বা কমিশন এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ