
আসানসোল, ২৩ এপ্রিল (হি.স.): নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ভোট দেওয়ার পর বিজেপির জয় নিয়ে আশাপ্রকাশ করেন তিনি।
তিনি বলেন, আমরা নিশ্চিত বাংলার মানুষ বিজেপিকেই ভোট দেবেন। তাঁরা তৃণমূল-কে সরাতে দৃঢ়প্রতিজ্ঞ, যারা মুখ্যমন্ত্রীর পদ এবং ভোটারদের জন্য কলঙ্ক। এটা বাংলাকে বাঁচানোর যুদ্ধ। আমরা হিন্দু-মুসলিম রাজনীতি চাই না। আমরা যুবকদের জন্য কর্মসংস্থান চাই এবং এখান থেকে চলে যাওয়া ৪০ লক্ষ মানুষকে ফিরিয়ে আনতে চাই। আপনি (মমতা বন্দ্যোপাধ্যায়) মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ এবং আপনার এই আসন ছেড়ে দেওয়া উচিত। দেশের এবং এই রাজ্যের নারীরাও জানিয়ে দিয়েছেন, আসলে কে তাঁদের পাশে দাঁড়ায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ