
হায়দরাবাদ, ২৫ এপ্রিল (হি.স.): নতুন দলের সূচনা করলেন কে কবিতা। নিজের দলের নাম রেখেছেন তেলেঙ্গানা রাষ্ট্র সেনা বা 'টিআরএস'। তেলেঙ্গানা জাগৃতির প্রতিষ্ঠাতা কে কবিতা শনিবার নিজের নতুন রাজনৈতিক দল 'টিআরএস'- তেলেঙ্গানা রাষ্ট্র সেনার সূচনা করেছেন। তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর মেয়ে কে কবিতা তাঁর নতুন রাজনৈতিক দল টিআরএস-এর সূচনা করেছেন।
নতুন দলের নাম ঘোষণার প্রাক্কালে তেলেঙ্গানা জাগৃতির প্রতিষ্ঠাতা কে কবিতা এদিন সকালে হায়দরাবাদের গান পার্কের অমরাবীরুলা স্তূপমে শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন। বিআরএস ছাড়ার প্রায় সাত মাস পর, তেলেঙ্গানা জাগৃতির প্রতিষ্ঠাতা কে কবিতা এদিন নতুন রাজনৈতিক দল গঠন করলেন। সকালে বাড়িতে পূজার্চনাও করেন তিনি।
নতুন দল 'টিআরএস'—তেলেঙ্গানা রাষ্ট্র সেনা—সূচনা করার প্রসঙ্গে কে কবিতা বলেন, আমরা আমাদের দলের সূচনা করেছি। দলটির নাম হবে টিআরএস। নামটি তেলেঙ্গানা রাষ্ট্র সেনার আদলে রাখা হবে। আমরা নির্বাচন কমিশনে আবেদন করেছি। আমরা শেষ মুহূর্তের অনুমোদনের অপেক্ষায় আছি, তবে আমরা আশা করি, তেলেঙ্গানা রাষ্ট্র সেনা নামটিই চূড়ান্ত হবে। আমরা সারাজীবন এই নামের জন্য কাজ করেছি। টিআরএস-কে একটি সফল দল হিসেবে গড়ে তুলতে আমাদের ২০ বছরের রক্ত-ঘাম ঝরেছে। আমরা তেলেঙ্গানা রাজ্য জয় করেছি। দুর্ভাগ্যবশত, পরিস্থিতি ভুল দিকে মোড় নেওয়ার পর তেলেঙ্গানার জনগণের আকাঙ্ক্ষা, তেলেঙ্গানার যুবকদের আকাঙ্ক্ষা কখনও পূরণ হয়নি। তেলেঙ্গানার কৃষকদের আকাঙ্ক্ষাও কখনও পূরণ হয়নি। বিআরএস-এর ১০ বছরেও নয়, কংগ্রেসের দুই বছরেও নয়। তাই আমরা এই আকাঙ্ক্ষাগুলো পূরণের জন্য ক্রমাগত কাজ করে যাব। টিআরএস মূলত একটি আঞ্চলিক দল হবে। এটি ৯৫ শতাংশ আঞ্চলিক বিষয়গুলিতে মনোনিবেশ করবে। যে বিষয়গুলোর জন্য আমি লড়ব তা হলো ওবিসিদের জন্য ৫০% সংরক্ষণ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ