গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই
গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (হি.স.): ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে। বুধবার সকালে ইন্দিরাপুরমের অভয় খণ্ডের গৌর গ্রিন অ্যাভিনিউতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। প্রধান দমকল অফিসার
গাজিয়াবাদের ইন্দিরাপুরমে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই


গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (হি.স.): ভয়াবহ আগুন লাগল উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে। বুধবার সকালে ইন্দিরাপুরমের অভয় খণ্ডের গৌর গ্রিন অ্যাভিনিউতে ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভানোর কাজ শুরু করে দমকল।

প্রধান দমকল অফিসার (সিএফও) রাহুল কুমার বলেন, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিছু মানুষ আটকে পড়েছিলেন। দমকল বাহিনী তাঁদের নিরাপদে উদ্ধার করেছে। নবম থেকে একাদশ তলা পর্যন্ত পাঁচ-ছয়টি ফ্ল্যাট ছিল; কিছু বন্ধ, কিছু খোলা। আগুন নেভানোর কাজ চলছে। ইতিমধ্যে আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে আমাদের সতেরোটিরও বেশি ইঞ্জিন উপস্থিত রয়েছে। হাইড্রলিক্সও রয়েছে। আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছি। কিছু ফ্ল্যাট খালি ছিল এবং কিছু আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গৌর গ্রিন অ্যাভিনিউয়ের বাসিন্দা অজয় শর্মা বলেন, ওপরের তলায় আগুন লেগেছিল। আমাদের একটি অগ্নিনির্বাপণ ব্যবস্থা বসানো ছিল। আরডব্লিউএ সবেমাত্র একটি নতুন অগ্নিনির্বাপণ ব্যবস্থা স্থাপন করেছিল। এটি খুব ভালোভাবে কাজ করছে। পাইপটি একটি বাক্সের ভেতরে ছিল, তাই লোকজন বুঝতে পারছিল না কীভাবে এটি খুলতে হবে বা কী করতে হবে। আমি বললাম, এত ভাবার সময় নেই। আমি দ্রুত কাচ ভেঙে পাইপটি বের করে আনলাম। কেউ আহত হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande