মালদা-কাণ্ডের মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তোপ শুভেন্দুর
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): “বিষয়টা জলের মতো স্পষ্ট - মালদা জেলায় জুডিশিয়াল অফিসার তথা সম্মানীয় বিচারপতিদের (মহিলা বিচারপতি সহ) ওপর যে ঘৃণ্য প্রাণঘাতী আক্রমণ এক শ্রেণীর মানুষ করেছে, তার মূল চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা রচিত।” শুক্রবার এ
শুভেন্দু অধিকারী


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): “বিষয়টা জলের মতো স্পষ্ট - মালদা জেলায় জুডিশিয়াল অফিসার তথা সম্মানীয় বিচারপতিদের (মহিলা বিচারপতি সহ) ওপর যে ঘৃণ্য প্রাণঘাতী আক্রমণ এক শ্রেণীর মানুষ করেছে, তার মূল চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা রচিত।” শুক্রবার এক্সবার্তায় এই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে এই প্রথম বিচারপতিদের হেনস্থা হতে হলো তা তো নয়, বারংবার তৃণমূল বিচারপতিদের নিশানা করেছে - কখনো এজলাসে ঢুকতে বাধা দিয়েছে, এজলাসের মধ্যে স্লোগান তুলেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বিচার প্রক্রিয়ায় বাধাদান করেছে, কখনো তৃণমূলের মুখপাত্ররা কুরুচিকর ভাষায় বিভিন্ন বিশেষণ যোগে আক্রমণ শানিয়েছে, তো কখনো বাড়ির সামনে পোস্টার লাগিয়েছে। হুমকি ধমকি চমকানো ইত্যাদি তো প্রতিনিয়ত লেগেই থাকে।

এখনও পর্যন্ত যে জনৈক মোফাক্কেরুল কে উস্কানি দাতা হিসেবে দেখা যাচ্ছে, তার গায়ে বিভিন্ন তকমা সেঁটে দিতে উদ্যত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে নাকি বিজেপির চক্রান্ত সফল করতে মহারাষ্ট্র থেকে এসেছে ইত্যাদি মিথ্যার ফুলঝুড়ি আওড়াচ্ছেন মাননীয়া।

কিন্তু প্রকৃত সত্য তো জানা যাচ্ছে যে এই ব্যক্তি তৃণমূলের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত, তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ বৃত্তে ঘোরাফেরা করে এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক মঞ্চ আলো করে দাঁড়িয়ে রয়েছে! আমি আগেও বলেছি আবারো বলছি মালদার ঘটনা সম্পূর্ণ তৃণমূল দ্বারা পরিকল্পিত ও পরিচালিত।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande