ছত্রপতি শিবাজী মহারাজের প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ছত্রপতি শিবাজী মহারাজের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার
ছত্রপতি শিবাজীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ৩ এপ্রিল (হি.স.): ছত্রপতি শিবাজী মহারাজের প্রয়াণ দিবস উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তার মাধ্যমে তিনি এই বীর যোদ্ধার অদম্য সাহস ও দেশপ্রেমের কথা স্মরণ করেন।

​শুভেন্দু অধিকারী তাঁর বার্তায় লিখেছেন যে, মা ভারতীর অমর পুত্র ছত্রপতি শিবাজী মহারাজের অদম্য সাহসিকতা ও বীরত্ব আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। এই মহান জননায়কের প্রয়াণ দিবসে তিনি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। উল্লেখ্য, ১৬৩০ সালের ১৯ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের পুনের নিকটবর্তী শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেছিলেন শিবাজী ভোঁসলে, যিনি ইতিহাসে ছত্রপতি শিবাজী মহারাজ নামে অমর হয়ে আছেন।

​বাবা শাহজী ভোঁসলে এবং মা জিজাবাইয়ের সন্তান শিবাজী মহারাজ ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এক প্রখ্যাত যোদ্ধা। মুঘলদের বিরুদ্ধে তাঁর রণকৌশল ও লড়াই আজও ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বিশেষত, সমুদ্রপথে প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করে তিনি যে শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন, তার জন্য তাঁকে ভারতীয় নৌবাহিনীর জনকও বলা হয়ে থাকে। ১৬৮০ সালের ৩ এপ্রিল এই মহান বীরের মহাপ্রয়াণ ঘটেছিল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande