ফতেহাবাদে পুরনো জিনিসপত্রের দোকানে অগ্নিকান্ড,লক্ষাধিক টাকার ক্ষতি
ফতেহাবাদ, ৩০শে এপ্রিল (হি.স.) : হরিয়ানা জেলায় একটি পুরনো জিনিসপত্রের দোকানে অগ্নিকান্ড ঘটেছে। বুধবার গভীর রাতে হরিয়ানার ফতেহাবাদ জেলার নাহলা গ্রামে ঘটনাটি ঘটেছে। এর ফলে লক্ষাধিক টাকার জিনিসপত্রের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে,
ফতেহাবাদে জিনিসপত্রের দোকানে অগ্নিকান্ড,লক্ষাধিক টাকার ক্ষতি


ফতেহাবাদ, ৩০শে এপ্রিল (হি.স.) : হরিয়ানা জেলায় একটি পুরনো জিনিসপত্রের দোকানে অগ্নিকান্ড ঘটেছে। বুধবার গভীর রাতে হরিয়ানার ফতেহাবাদ জেলার নাহলা গ্রামে ঘটনাটি ঘটেছে। এর ফলে লক্ষাধিক টাকার জিনিসপত্রের ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভুগীর নাম ভিকি নাহলা। তিনি ভুনার বাসিন্দা। বুধবার সন্ধ্যায় তিনি যথারীতি দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গভীর রাতে দোকান থেকে আগুনের শিখা ও ধোঁয়া উঠতে দেখে পথচারী ও প্রতিবেশীরা হতবাক হয়ে যায়। আগুনের ভয়াবহতা দেখে স্থানীয়রা সঙ্গে সঙ্গে দোকানদার ভিকি, পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেয় । ভুনা থেকে একটি দমকলের গাড়ি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দমকল বাহিনী পৌঁছাতে সামান্য দেরি করলেই আগুন আশেপাশের ভবনগুলোতেও ছড়িয়ে পড়তে পারত। আগুন লাগার সঠিক কারণ এখনও অজানা, তবে শর্ট সার্কিটকেই প্রধান কারণ বলে সন্দেহ করা হচ্ছে। দোকানদারের মতে, দোকানের সমস্ত বাতিল ও মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে, যার ফলে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande