মির্জাপুরে পথ দুর্ঘটনায় নিহত এক
মির্জাপুর, ৩০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে জেলার রাজগড় থানা এলাকার ভাবা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গাড়ির চালক নিহত এবং তাঁর সঙ্গী গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে
মির্জাপুরে পথ দুর্ঘটনায় নিহত এক


মির্জাপুর, ৩০ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে জেলার রাজগড় থানা এলাকার ভাবা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় গাড়ির চালক নিহত এবং তাঁর সঙ্গী গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের নাম অরবিন্দ শ্রীবাস্তব (৪০)। তিনি সোনভদ্রের ডালা বাজারের বাসিন্দা। গুরুতর আহত হয়েছে তার সঙ্গী বিনয়কে (৩৮)। বুধবার গভীর রাতে তারা মির্জাপুর থেকে সোনভদ্র যাচ্ছিলেন। ভাবা গ্রামের কাছে রাস্তার পাশে মাটি বোঝাই একটি ট্রাক্টর-ট্রলিকে তাঁদের গাড়িটি পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়ির দুই আরোহীই গুরুতর আহত । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের রাজগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অরবিন্দকে মৃত বলে ঘোষণা করেন। বিনয় চিকিৎসাধীন অবস্থায় হাসপাতলে ভর্তি। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতলে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande