
দেহরাদূন,৩০ এপ্রিল (হি.স.): রাজধানী দেহরাদূন সহ উত্তরাখণ্ডে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা কমেছে। এছাড়া হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , উত্তরাখণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনার কারণে তাপমাত্রা কমছে। আগামী কয়েকদিন এমন মনোরম আবহাওয়া বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। যদিও তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়তে পারে এমন ইঙ্গিতও রয়েছে। আপাতত, এই মৃদু আবহাওয়া সাধারণ মানুষকে তাপপ্রবাহের প্রভাব থেকে অনেকটাই স্বস্তি দিয়েছে। বৃহস্পতিবার উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর এবং পিথোরাগড় জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ৩,৮০০ থেকে ৪,০০০ মিটারের উপরের এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে,রাজ্যের পার্বত্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং প্রবল বাতাস দেখা যাবে। পাশাপাশি উঁচু এলাকাগুলিতে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। ২ মেদেহরাদূন, তেহরি এবং আলমোরা সহ বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জনগণকে খারাপ আবহাওয়ার সময় খোলা জায়গা এবং গাছপালা থেকে দূরে থাকতে, বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং প্রবল বাতাসের পরিপ্রেক্ষিতে মাটির ঘর ও নড়বড়ে কাঠামো সম্পর্কে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন