তামিলনাড়ুতে আইসিএসই-আইএসসি-তে প্রায় শতভাগ সাফল্য
চেন্নাই , ৩০ এপ্রিল (হি.স.): আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশে তামিলনাড়ুতে নজিরবিহীন সাফল্য। বৃহস্পতিবার প্রকাশিত হল আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) ঘোষিত ফল অনুযায়
তামিলনাড়ুতে আইসিএসই-আইএসসি-তে প্রায় শতভাগ সাফল্য


চেন্নাই , ৩০ এপ্রিল (হি.স.): আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল প্রকাশে তামিলনাড়ুতে নজিরবিহীন সাফল্য। বৃহস্পতিবার প্রকাশিত হল আইসিএসই (দশম) ও আইএসসি (দ্বাদশ) পরীক্ষার ফল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন (সিআইএসসিই) ঘোষিত ফল অনুযায়ী, দশম ও দ্বাদশ—দুই ক্ষেত্রেই পাশের হার প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছেছে। সিআইএসসিই-র তরফে জানানো হয়েছে, খাতা রিভিউ করার সুযোগ পাবে পড়ুয়ারা ১ থেকে ৪ মে পর্যন্ত।

তামিলনাড়ুতে আইএসসি (দ্বাদশ) পরীক্ষায় মোট ৩ হাজার ৩০৫ জন পড়ুয়া ৮৮টি স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্রীরা ৯৯.৯৩ শতাংশ এবং ছাত্ররা ৯৯.৮৯ শতাংশ হারে উত্তীর্ণ হয়েছে। সামগ্রিকভাবে রাজ্যে পাশের হার দাঁড়িয়েছে প্রায় ৯৯.৯১ শতাংশ।

উল্লেখযোগ্যভাবে, গত বছর তামিলনাড়ুতে পাশের হার ছিল ৯৯.৯৭ শতাংশ। যদিও এ বছর সামান্য কমেছে, তবুও সাফল্যের হার প্রায় একই উচ্চতায় বজায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিক প্রস্তুতি, স্কুলের নজরদারি এবং পরীক্ষার কাঠামোগত পরিকল্পনার ফলেই এই সাফল্য এসেছে।

প্রসঙ্গত , এ বছর দশমের ফলাফল পরীক্ষা শেষের ৩০ দিন এবং দ্বাদশের ফল পরীক্ষা শেষের ২৬ দিনের মাথায় প্রকাশ করা হল। চলতি বছরের দশমের পরীক্ষার ফলাফলে নজর কেড়েছে পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮৫ শতাংশ)। দ্বাদশের পরীক্ষায় এগিয়ে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলি (৯৯.৮৭ শতাংশ)।

২০২৬-এর আইসিএসই পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার ৯৯.১৮ শতাংশ। পরীক্ষা দিয়েছে ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন। মোট ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ৩৬ হাজার ০৩২ জন (৯৮.৯৩ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ২০ হাজার ৫৫৮ জন (৯৯.৪৬ শতাংশ)। এ বছর মোট ২,৯৫৭টি স্কুলে দশমের পরীক্ষা নেওয়া হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande