‘অপারেশন সিন্দুর’ বার্তা দিয়েছে, সন্ত্রাস বরদাস্ত নয়: রাজনাথ
নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনও পরিস্থিতিতেই সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার রাজধানীতে এক জাতীয় নিরাপত্তা সম্মেলনে এমনটাই মন্তব্য করেন রাজনাথ সিং। তিনি বলেন, সার্জি
‘অপারেশন সিন্দুর’ বার্তা দিয়েছে, সন্ত্রাস বরদাস্ত নয়: রাজনাথ


নয়াদিল্লি, ৩০ এপ্রিল (হি.স.): ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনও পরিস্থিতিতেই সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। বৃহস্পতিবার রাজধানীতে এক জাতীয় নিরাপত্তা সম্মেলনে এমনটাই মন্তব্য করেন রাজনাথ সিং। তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক এবং ‘অপারেশন সিন্দুর’ এই সব পদক্ষেপই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের প্রমাণ। একই সঙ্গে তাঁর দাবি, ভারত নিজের শর্তে যুদ্ধ থামিয়েছে এবং কোনও চাপের কাছে নতি স্বীকার করেনি।

রাজনাথ সিংয়ের মতে, সন্ত্রাসবাদ এক ধরনের বিকৃত চিন্তাধারা থেকে জন্ম নেয়, যাকে অনেক সময় ধর্মীয় রং বা নকশালবাদের মতো সহিংস মতাদর্শের সঙ্গে যুক্ত করে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করা হয়। যা অত্যন্ত বিপজ্জনক। তিনি বলেন, সন্ত্রাসবাদ কেবল জাতীয় নিরাপত্তার বিষয় নয়, এটি মানবিক মূল্যবোধের ওপর আঘাত।

তিনি আরও দাবি করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে শুধু সামরিক নয়, মতাদর্শগত ও রাজনৈতিক স্তরেও মোকাবিলা জরুরি। এই প্রসঙ্গে পাকিস্তানের নাম না নিয়ে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু দেশ সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, যা বিশ্বশান্তির পক্ষে বড় হুমকি।

‘অপারেশন সিন্দুর’-কে তিন বাহিনীর সমন্বিত শক্তির নিদর্শন বলে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনী এখন একক নয়, বরং সমন্বিত ও আধুনিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাঁর কথায়, ভারত এখন এমন অবস্থানে পৌঁছেছে যেখানে সন্ত্রাসবাদ ও তার পৃষ্ঠপোষকদের মধ্যে কোনও পার্থক্য করা হয় না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande