
কিয়েভ, ৫ এপ্রিল (হি.স.): ইউক্রেন-এর উপর রাশিয়া-র লাগাতার ড্রোন হামলায় ফের উত্তেজনা তীব্র হল। রাতভর হামলায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি-র তুরস্ক সফরের সময় এই হামলা চালানো হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল একাধিক শহর, যার মধ্যে নিকোপোল ও সুমি উল্লেখযোগ্য। বিস্ফোরণে আবাসিক এলাকা, বাজার ও একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, ইউক্রেনের বায়ুসেনা জানিয়েছে, রাশিয়া মোট ২৮৬টি ড্রোন নিক্ষেপ করে, যার মধ্যে ২৬০টি মাটিতে আছড়ে পড়েছে। নিকোপোলে নিহতদের মধ্যে তিন মহিলা ও দুই পুরুষ রয়েছেন। আহতদের মধ্যে এক কিশোরীও রয়েছে।
অন্যদিকে সুমি শহরে পৃথক হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। সেখানে ঘরবাড়ি, গাড়ি এবং গুরুত্বপূর্ণ পরিষেবা ব্যবস্থার ক্ষতি হয়েছে। রাজধানী কিয়েভেও একটি ড্রোন হামলায় তিনতলা ভবনে আগুন লাগে, যদিও সেখানে হতাহতের খবর মেলেনি।
রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, তারা ইউক্রেনের সামরিক ও জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে দূরপাল্লার অস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাতভর ৮৫টি ইউক্রেনীয় ড্রোন মাটিতে আছড়ে পড়েছে ।
এদিকে রাশিয়ার রোস্তভ অঞ্চলেও পাল্টা হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। এই হামলার জেরে দুই দেশের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য