ইরানের মাটি থেকে উদ্ধার মার্কিন পাইলট, ‘সবচেয়ে সাহসী অভিযান’ দাবি ট্রাম্পের
ওয়াশিংটন, ৫ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় চলা সামরিক সংঘাতের আবহে ইরানের মাটি থেকে আমেরিকা নিজেদের যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে সফলভাবে উদ্ধার করেছে। এই ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র
ইরানের মাটি থেকে উদ্ধার মার্কিন পাইলট, ‘সবচেয়ে সাহসী অভিযান’ দাবি ট্রাম্পের


ওয়াশিংটন, ৫ এপ্রিল (হি.স.): পশ্চিম এশিয়ায় চলা সামরিক সংঘাতের আবহে ইরানের মাটি থেকে আমেরিকা নিজেদের যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে সফলভাবে উদ্ধার করেছে। এই ঘটনাকে দেশের ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন বিমানবাহিনীর এফ-১৫ ঈগল যুদ্ধবিমানটি শুক্রবার ইরানের দক্ষিণাঞ্চলের মাটিতে আছড়ে পড়ে। বিমানে থাকা দুই ক্রু সদস্য—একজন পাইলট ও অন্য আরেকজন— সময়ের মধ্যে প্যারাশুটের সাহায্যে বেরিয়ে আসেন। তবে দুর্ঘটনার পর দু’জন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখলেও উদ্ধার অভিযান ছিল অত্যন্ত জটিল।

মার্কিন প্রশাসন জানিয়েছে, প্রথমে পাইলটকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দ্বিতীয় ক্রু সদস্যকে খুঁজে বের করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কয়েক ঘণ্টার টানা তল্লাশি ও অভিযানের পর তাকেও নিরাপদে উদ্ধার করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে বলেন, “আমরা তাকে খুঁজে বের করেছি এবং নিরাপদে ফিরিয়ে এনেছি। বিগত কয়েক ঘণ্টায় মার্কিন সেনা ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।” তিনি আরও জানান, অভিযানে বিশ্বের অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল।

উদ্ধার হওয়া আধিকারিক আহত হলেও বিপন্মুক্ত বলে জানা গেছে। ট্রাম্পের দাবি, এই অভিযান প্রমাণ করে যে ইরানের আকাশসীমায় মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও আধিপত্য রয়েছে।

এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে আমেরিকা-ইরানের চলমান সংঘাতের প্রেক্ষাপটে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande