
পুরুলিয়া, ৭ এপ্রিল (হি.স.): বিধানসভা নির্বাচনের মুখে ফের পুরুলিয়ার জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ল। মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলার বলরামপুরের ঘাটবেড়ায় দেওয়ালে সাদা কাগজে লাল কালিতে লেখা কয়েকটি পোস্টার পাওয়া যায়। সেখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আবাসের ঘর বণ্টনে বেনিয়মেরও অভিযোগ তোলা হয়েছে। পোস্টারের তলায় লেখা সিপিআই মাওবাদী।
উল্লেখ্য, এক সময়ে এই সব এলাকা মাওবাদীদের কার্যত মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল। তবে রাজ্যে পালাবদলের পর থেকে এই এলাকায় মাওবাদীদের কার্যকলাপ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় বিধানসভা নির্বাচনের মুখে পোস্টারগুলি দেওয়ার পিছনে কারা, তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পোস্টারগুলি কারা দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ