রাজস্থানের ১৭টি জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি
জয়পুর, ৭ এপ্রিল (হি.স.) : রাজস্থানে আবারও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজস্থানের অনেক অংশে হালকা বৃষ্টি হচ্ছে। এছাড়া কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রাজ্যের ১৭টি জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কত
রাজস্থানের ১৭টি জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি


জয়পুর, ৭ এপ্রিল (হি.স.) : রাজস্থানে আবারও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাজস্থানের অনেক অংশে হালকা বৃষ্টি হচ্ছে। এছাড়া কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রাজ্যের ১৭টি জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, জয়সলমের, বিকানের এবং শ্রীগঙ্গানগর–সহ রাজস্থানের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার সকাল থেকে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। জয়সলমেরের চন্দন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বিকানেরে, সারারাত বজ্রঝড়ের পর সকালে বৃষ্টি শুরু হয়। শ্রীগঙ্গানগরে হালকা বৃষ্টি হয়েছে । নাগৌর জেলার বেশ কয়েকটি এলাকায় হালকা শিলা বৃষ্টি হয়েছে। সকাল থেকে রাজধানী জয়পুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় আবহাওয়া মনোরম হয়ে উঠেছে। জয়পুর আবহাওয়া কেন্দ্র রাজ্যের ১৭টি জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে।

আবহাওয়া দফতর পূর্বাবাস দিয়েছে, রাজস্থানে এরকম আবহাওয়া বুধবার পর্যন্ত থাকবে এবং বৃহস্পতিবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতার পরিপ্রেক্ষিতে নাগৌর এবং মের্তা-বাজারে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ক্রমাগত খারাপ আবহাওয়া কৃষি কাজ এবং ফসল বিক্রিতেও প্রভাব ফেলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande