জ্যোতিপ্ৰিয় মল্লিক সব থেকে ভাল কাজ করেছিল, দাবি মমতার
উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল (হি.স.): তাঁর মন্ত্রিসভায় জ্যোতিপ্ৰিয় (বালু ) মল্লিক সব থেকে ভাল কাজ করেছিল বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাবড়ার সভা থেকে তিনি দাবি করেন, জ্যোতিপ্ৰিয় তাঁর ''ফেভারিট'। রেশন দফতরে দুর্নীতি বন্ধ
জ্যোতিপ্ৰিয় মল্লিক সব থেকে ভাল কাজ করেছিল, দাবি মমতার


উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল (হি.স.): তাঁর মন্ত্রিসভায় জ্যোতিপ্ৰিয় (বালু ) মল্লিক সব থেকে ভাল কাজ করেছিল বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হাবড়ার সভা থেকে তিনি দাবি করেন, জ্যোতিপ্ৰিয় তাঁর 'ফেভারিট'। রেশন দফতরে দুর্নীতি বন্ধ করায় বিজেপিকে দিয়ে সিপিএম জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করিয়েছিল বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, জ্যোতিপ্রিয়ের সঙ্গে অবিচার হয়েছে।

খাদ্যমন্ত্রী হিসেবে জ্যোতিপ্রিয়র ভূয়সী প্রশংসা করে তৃণমূলনেত্রী বলেন, জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভাল কাজ করেছে, তা আর কেউ করতে পারেনি। ডিজিটাল রেশন কার্ড চালু থেকে ভুয়ো কার্ড রোখার কাজ জ্যোতিপ্রিয়র জন্যই সম্ভব হয়েছে বলে দাবি করেন মমতা। বালু প্রতিহিংসামূলক রাজনীতির শিকার বলে অভিযোগ তুলে তিনি বলেন, বাম আমলের প্রায় দেড় লক্ষ ভুয়ো রেশন কার্ডের কারচুপি জ্যোতিপ্রিয় ধরে ফেলেছিল বলেই তাকে ফাঁসানো হয়। জনসভা থেকে তৃণমূলনেত্রী বলেন, বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি। জেনে রাখুন বালু যত ভাল কাজ করেছে তা কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেফতার করেছিল! সিপিএম দেড় কোটি মানুষের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত, সেই ফান্ডের টাকা নিতো। এই চুরি–ডাকাতিটা ধরেছিল বালু, তাই বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে সিপিএম।

এর পরেই জ্যোতিপ্রিয় মল্লিকের কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, জেনে রাখুন আজকে যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন সেটা কে করেছিল? সেটা বালু করেছিল। এ কাজটা অত সহজ ছিল না। এই যে রেশন দোকানের মাল এত সস্তা ছিল না। প্রত্যেক রেশন দোকানের নম্বর রাখা, তাকে ট্র্যাক করা যে মেটারিয়ালগুলি বদলে দিচ্ছে কি না- সবটা কিন্তু বালু করেছিল এটা মাথায় রাখবেন। সেই ছেলেটাকে ফাঁসানো হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande