ঝাড়খণ্ডে ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩
রামগড়, ৭ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় জেলার হেসলা গ্রামের ঝাড়খণ্ড ইস্পাত কারখানায় বিস্ফোরণজনিত দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে। সূত্রের খবর, গুরুতর আহত শ্রমিক ব্রিজলাল বেদিয়া রাঁচির
ঝাড়খণ্ড ইস্পাত কারখানায় দুর্ঘটনায় মৃত বেড়ে ৩, ক্ষতিপূরণে সমঝোতায় আন্দোলন শেষ


রামগড়, ৭ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের রামগড় জেলার হেসলা গ্রামের ঝাড়খণ্ড ইস্পাত কারখানায় বিস্ফোরণজনিত দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে।

সূত্রের খবর, গুরুতর আহত শ্রমিক ব্রিজলাল বেদিয়া রাঁচির দেবকমল হাসপাতালে সোমবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে চিকিৎসাধীন অবস্থায় অশোক বেদিয়া এবং অখিল রায়ের মৃত্যু হয়। এখনও চারজন শ্রমিক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ক্ষতিপূরণ ও একাধিক দাবিকে কেন্দ্র করে চলা আন্দোলনের অবসান হয়েছে ত্রিপাক্ষিক (প্রশাসন, গ্রামবাসী ও কারখানা কর্তৃপক্ষ) বৈঠকের পর। সিদ্ধান্ত অনুযায়ী, মৃত শ্রমিকদের পরিবারকে ২১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও সুস্থ না হওয়া পর্যন্ত নিয়মিত বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

এছাড়াও শ্রমিকদের ন্যূনতম মজুরি ও ইএসআইসি সুবিধা চালুর প্রতিশ্রুতি দিয়েছে কারখানা কর্তৃপক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande