নন্দীগ্রামে ভোটার তালিকা নিয়ে শুভেন্দুর মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর
নন্দীগ্রাম, ৭ এপ্রিল (হি. স.):- নন্দীগ্রামে প্রচারে গিয়ে ভোটার তালিকা প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদে
শুভেন্দু অধিকারী


নন্দীগ্রাম, ৭ এপ্রিল (হি. স.):- নন্দীগ্রামে প্রচারে গিয়ে ভোটার তালিকা প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নন্দীগ্রাম-২ ব্লকের খোদামবাড়ি এলাকায় জনসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বাংলাদেশি মুসলিমদের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়, ঝাড়াই-বাছাই হওয়া দরকার।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতেই শুভেন্দু অধিকারী জানান, বাংলায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে এবং বহু মানুষের শুনানি এখনও বাকি। তিনি বলেন, নির্বাচন কমিশন নির্দিষ্ট নিয়ম মেনেই কাজ করছে এবং প্রয়োজনে পরবর্তী সময়ে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকবে।এদিনের প্রচারে তিনি আরও দাবি করেন, নন্দীগ্রামের মানুষকে তিনি শান্তিতে রেখেছেন এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করেছেন। তাঁর কথায়, মানুষের সমর্থন ও উৎসাহই তা প্রমাণ করছে। তবে তাঁর মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক শুরু হয়েছে এলাকায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande