নিরাপত্তায় দৃষ্টান্ত স্থাপন, দুই রেলকর্মীকে সংবর্ধনা পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের
কলকাতা, ৭ এপ্রিল (হি. স.):- রেলের নিরাপত্তায় অসামান্য দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা জানাল পূর্ব রেল। মঙ্গলবার পূর্ব রেলের সদর দফতরে আয়োজিত এক বৈঠকে জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই সম্মান প্রদান করেন।গত ৩০ মার্চ ম
পুরস্কৃত


কলকাতা, ৭ এপ্রিল (হি. স.):- রেলের নিরাপত্তায় অসামান্য দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য দুই রেলকর্মীকে সংবর্ধনা জানাল পূর্ব রেল। মঙ্গলবার পূর্ব রেলের সদর দফতরে আয়োজিত এক বৈঠকে জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর এই সম্মান প্রদান করেন।গত ৩০ মার্চ মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন সাইডিং থেকে রানীগঞ্জ অভিমুখে যাওয়ার সময় রেললাইনে একটি প্রতিবন্ধকতা লক্ষ্য করেন রানীগঞ্জের লোকো পাইলট সন্দীপ তিওয়ারি এবং সহকারী লোকো পাইলট শুভম গড়াই। দ্রুত পরিস্থিতি বুঝে তাঁরা জরুরি ব্রেক প্রয়োগ করে মালবাহী ট্রেনটি নিরাপদে থামিয়ে দেন, যার ফলে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা তাঁদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ। সেই কারণে তাঁদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে পূর্ব রেলের সদর দফতরে ডেকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল ম্যানেজার তাঁদের সহধর্মিণীদেরও প্রশংসা করেন, কারণ পরিবারের সমর্থনই কর্মীদের দায়িত্ব পালনে বড় ভূমিকা রাখে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের স্বীকৃতি কর্মীদের মনোবল বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে কাজ করতে উৎসাহ দেবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande