
কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : প্রস্তাবিত ইউজিসি আইনকে কেন্দ্র করে দেশজুড়ে বাড়তে থাকা অসন্তোষের প্রেক্ষিতে জনসচেতনতা অভিযানের ডাক দিল রাষ্ট্রীয় হিন্দু মহাসভা। সংগঠনের জাতীয় সভাপতি বিজয় কৌশিক কলকাতা প্রেস ক্লাবে মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে দাবি করেন যে, এই আইন সমাজে বিভাজন সৃষ্টি করছে এবং তা পুনর্বিবেচনা করা জরুরি। এদিন তাঁর অভিযোগ, প্রতিবাদ ক্রমশ তীব্রতর হলেও কেন্দ্র এখনও পর্যন্ত কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি। কৌশিকের আরও বক্তব্য, এই আইন ভোটব্যাঙ্ক রাজনীতির হাতিয়ার হয়ে উঠেছে।
যুবসমাজের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “নীরব থাকা কোনও বিকল্প নয়। দেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন চলবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি। সংগঠনের পক্ষ থেকে সকল নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক পথে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত