
কলকাতা, ৭ এপ্রিল (হি. স.) : খারাপ আবহাওয়ার জন্য এবার নির্ধারিত সময়ে দমদম বিমানবন্দরে নামতে পারল না কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিমান। মঙ্গলবার বেলা সাড়ে ৩টেয় অসমের কর্মসূচি সেরে দমদম বিমানবন্দরে নামার কথা ছিল কংগ্রেস সভাপতির। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য সময়মতো বিমান নামতে পারল না। সদ্যই খারাপ আবহাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়ান প্রায় ঘণ্টা দেড়েক মাঝ আকাশে চক্কর কেটেছে। একই পরিস্থিতির সম্মুখীন মল্লিকার্জুন খাড়গে। এদিন খাড়গের বিমান দমদম বিমানবন্দরে এসে পৌঁছলে এটিসির তরফে জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে অবতরণ সম্ভব নয়। তারপর দীর্ঘক্ষণ আকাশেই চক্কর কাটে কংগ্রেস সভাপতির বিমান।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত