নতিবপুরে শঙ্খধ্বনিতে বরণ বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষকে
হুগলি, ৭ এপ্রিল (হি.স.) : ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রার্থীদের জনসংযোগ কর্মসূচি। আরামবাগের খানাকুল বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার প্রচারে নেমে নজর কাড়লেন বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। টোটো চড়ে ও পায়ে হেঁটে প্রত্যন্ত গ্রামে পৌঁছে সাধারণ মানুষ
হেঁটে প্রচার  সুশান্ত ঘোষের


হুগলি, ৭ এপ্রিল (হি.স.) : ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে প্রার্থীদের জনসংযোগ কর্মসূচি। আরামবাগের খানাকুল বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার প্রচারে নেমে নজর কাড়লেন বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। টোটো চড়ে ও পায়ে হেঁটে প্রত্যন্ত গ্রামে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে দেখা যায় তাঁকে।

মঙ্গলবার নতিবপুর ১ পঞ্চায়েত এলাকায় প্রচার চালান সুশান্ত ঘোষ। বিভিন্ন জায়গায় শঙ্খধ্বনি ও মিষ্টিমুখ করিয়ে তাঁকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন তৃণমূলের দখলে থাকা এই এলাকাতে বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে জনসমাগম চোখে পড়ে।প্রচারের সময় মহিলাদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি এলাকার কিছু তৃণমূল নেতার সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় তাঁকে।উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন সুশান্ত ঘোষ। আসন্ন নির্বাচনেও নিজের জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande