মঙ্গলবার থেকে শুরু মধ্যপ্রদেশে গম ক্রয়ের স্লট বুকিং, ১০ এপ্রিল থেকে সরকারি ক্রয়
ভোপাল, ৭ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) গম ক্রয়ের জন্য মঙ্গলবার থেকে স্লট বুকিং শুরু হল। ভোপাল, ইন্দোর, উজ্জয়িনী এবং নর্মদাপুরম বিভাগে ১০ এপ্রিল থেকে গম ক্রয় প্রক্রিয়া শুরু হবে। খাদ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রশ্মি অরুণ
মঙ্গলবার থেকে শুরু মধ্যপ্রদেশে গম ক্রয়ের স্লট বুকিং, ১০ এপ্রিল থেকে সরকারি ক্রয়


ভোপাল, ৭ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশে ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) গম ক্রয়ের জন্য মঙ্গলবার থেকে স্লট বুকিং শুরু হল। ভোপাল, ইন্দোর, উজ্জয়িনী এবং নর্মদাপুরম বিভাগে ১০ এপ্রিল থেকে গম ক্রয় প্রক্রিয়া শুরু হবে। খাদ্য দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রশ্মি অরুণ শামী জানান, এ বছর রাজ্যে ১৯ লক্ষেরও বেশি কৃষক নাম নথিভুক্ত করেছেন। গম সংগ্রহের জন্য ৩,৬২৭টি কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতি কুইন্টালে ২,৬২৫ টাকার সহায়ক মূল্যের সঙ্গে অতিরিক্ত ৪০ টাকা উৎসাহ–মূল্য দেওয়া হবে। মোট ৭৮ লক্ষ টন গম সংগ্রহের লক্ষ্য নেওয়া হয়েছে।

রাজ্যের খাদ্যমন্ত্রী গোবিন্দ সিং রাজপুত জানান, নথিভুক্ত সমস্ত কৃষকের কাছ থেকেই গম কেনা হবে। কিছু এলাকায় ৯ এপ্রিল থেকেই ক্রয় শুরু হতে পারে। প্রয়োজনীয় বস্তার জোগানও নিশ্চিত করা হয়েছে। এদিকে গম ক্রয়ে বিলম্ব ও ঋণ পরিশোধের সময়সীমা না বাড়ানোর প্রতিবাদে ৯ এপ্রিল জেলাশাসকের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছে কংগ্রেস। ১৫ এপ্রিল ভোপালে কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিরও ঘোষণা করা হয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানিয়েছেন, ছোট কৃষকদের অগ্রাধিকার দিয়ে ধাপে ধাপে সকলের ফসল কেনা হবে। পাশাপাশি ক্রয় কেন্দ্রে বিদ্যুৎ, পানীয় জল, বিশ্রাম ও অন্যান্য পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande