মনোনয়নপত্র জমা তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের
কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): ১১৫ রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন। এ দিন বেলায় সল্টলেকে উন্নয়ন ভবন থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান প্রার্থী। বাইরে বেরিয়ে তিনি
মনোনয়নপত্র জমা তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের


কলকাতা, ৭ এপ্রিল (হি.স.): ১১৫ রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায় মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন। এ দিন বেলায় সল্টলেকে উন্নয়ন ভবন থেকে বর্ণাঢ্য মিছিল করে মহকুমা শাসকের দফতরে যান প্রার্থী। বাইরে বেরিয়ে তিনি জানান, রাজ্যে পুনরায় তৃণমূল সরকার গঠন করবে। রাজারহাট নিউ টাউন বিধানসভায় জয়ের বিষয়ে তিনি নিশ্চিত।

এদিকে, সল্টলেকের মহকুমা শাসকের দফতরে মুখোমুখি হয় তৃণমূল এবং বিজেপি কর্মীরা। দুই পক্ষের লোকজন একে অপরের উদ্দেশে স্লোগান দিতে শুরু করে। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে ভেসে আসে কটূক্তি। সাময়িক উত্তেজনা হয়। যদিও পুলিশ দ্রুত দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ দিন মনোনয়ন জমা করতে যান রাজারহাট নিউ টাউন বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। তিনি যখন বেরোচ্ছিলেন সে সময়ে একই বিধানসভার বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করতে যান মহকুমা শাসকের দফতরে। সে সময়ে দু’পক্ষের মধ্যে স্লোগান, পাল্টা স্লোগান, ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি হয়। পুলিশ দ্রুত দুই পক্ষকে সরিয়ে দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande