বনগাঁর জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার
উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল (হি.স.): ভোটের আগে সভা করতে গিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি নমঃশূদ্র বিরোধী, মতুয়া
বনগাঁর জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার


উত্তর ২৪ পরগনা, ৭ এপ্রিল (হি.স.): ভোটের আগে সভা করতে গিয়ে উত্তর ২৪ পরগনার বনগাঁয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মতুয়াদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপি নমঃশূদ্র বিরোধী, মতুয়া বিরোধী। মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের প্রচারে মঙ্গলবার বনগাঁ উত্তরের প্রার্থী বিশ্বজিৎ দাস এবং বনগাঁ দক্ষিণ বিধানসভার কেন্দ্রের ঋতুপর্ণা আঢ্যের সমর্থনে বনগাঁ স্টেডিয়ামে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর-এ প্রচুর নাম বাদ গিয়েছে মতুয়াদের। কিন্তু ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও বিভেদের রাজনীতি করছে গেরুয়া শিবির-এদিন সভামঞ্চ থেকে এই অভিযোগ তুলে তোপ দাগলেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, যারা আজ ঠাকুর পরিবারে বিভেদ করে ভাবছে ভোটের রাজনীতি করবে, আমি বলছি, বেশি কথা বোলো না। মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande