চাকদহের জনসভা থেকে দিল্লি জয়ের ডাক মমতার
নদিয়া, ৭ এপ্রিল (হি.স.): মঙ্গলবার সকালে নদিয়ার চাকদহের গোরাচাঁদ মাঠে নির্বাচনের জনসভায় আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, আবহাওয়া খারাপ, দেড়টার মধ্যে সব সভা শেষে করতে হবে। দলনেত্রী বলেন, চাকদহ-বনগাঁ রোড করতে টাকা দিয়েছি। বাংলা
চাকদহের জনসভা থেকে দিল্লি জয়ের ডাক মমতার


নদিয়া, ৭ এপ্রিল (হি.স.): মঙ্গলবার সকালে নদিয়ার চাকদহের গোরাচাঁদ মাঠে নির্বাচনের জনসভায় আসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন তিনি বলেন, আবহাওয়া খারাপ, দেড়টার মধ্যে সব সভা শেষে করতে হবে। দলনেত্রী বলেন, চাকদহ-বনগাঁ রোড করতে টাকা দিয়েছি। বাংলা জয় করে দিল্লি জয়ের ডাক দেন তিনি। বলেন, বাংলায় বিজেপিকে শূন্য করতে হবে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, বেছে বেছে সংখ্যালঘু, মতুয়াদের নাম বাদ দিচ্ছে। এই বিভাজন কেন, প্রশ্ন তোলেন মমতা। তৃণমূলকে ভোট দিতে হবে বলে জানান তিনি। একটা করে ভোট, একটা বদলা, দাবি তৃণমূল সুপ্রিমোর। তিনি এও বলেন, লক্ষ্মীর ভান্ডার সারা জীবন মা-বোনেরা পাবেন। যুবসাথীও চলবে। কাঁচা বাড়ি থাকবে না, ঘরে ঘরে জল আসবে। দুয়ারে স্বাস্থ্য হবে। চিকিৎসার জন্য বাড়ির বাইরে যেতে হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande