মধ্যপ্রদেশে ফের বদলাচ্ছে আবহাওয়া, টানা ৩ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা
ভোপাল, ৭ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী তিন দিন, বিশেষ করে রাজ্যের উত্তর ও পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই প্রবল দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জা
মধ্যপ্রদেশে ফের বদলাচ্ছে আবহাওয়া, টানা ৩ দিন ঝড়-বৃষ্টির সতর্কতা


ভোপাল, ৭ এপ্রিল (হি.স.) : মধ্যপ্রদেশের আবহাওয়ায় আবারও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আগামী তিন দিন, বিশেষ করে রাজ্যের উত্তর ও পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর ইতিমধ্যেই প্রবল দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে, যা ৯ এপ্রিল পর্যন্ত থাকবে।

মঙ্গলবার ভোপাল ও গোয়ালিয়র-সহ মোট ৩৪টি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে—গোয়ালিয়র, ভিন্দ, মোরেনা, দতিয়া, শেওপুর, শিবপুরী, গুনা, অশোকনগর, বিদিশা, ভোপাল, রাজগড়, শাজাপুর, আগর-মালওয়া, উজ্জয়িনী, রতলাম, নিমচ, মান্দসৌর, নিওয়ারি, টিকমগড়, সাগর, দামোহ, ছতরপুর, পান্না, সাতনা, রেওয়া, মৌগঞ্জ, সিধি, সিঙ্গরৌলি, মাইহার, কাটনি, উমারিয়া, শাহদোল, দিন্দোরি এবং অনুপপুর। আবহাওয়া দফতর জানিয়েছে, ৮ ও ৯ এপ্রিলেও গোয়ালিয়র, চম্বল, সাগর ও রেওয়া বিভাগের জেলাগুলিতে এই পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে দুপুরের পর আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে এবং অনেক জায়গায় প্রবল দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে, অন্যত্র তা ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, আগামী ১১ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব মধ্যপ্রদেশের আবহাওয়াতেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ৪ এপ্রিল ১৪টি জেলায় শিলাবৃষ্টি হয় এবং ৩৯টি জেলায় প্রবল ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়া বইতে দেখা যায়। রবিবার ও সোমবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। সাধারণত এপ্রিল ও মে মাসকে বছরের উষ্ণতম সময় হিসেবে ধরা হয়। তবে এবছর পশ্চিমী ঝঞ্ঝা ও একটি ঘূর্ণাবর্তের প্রভাবে মার্চের শেষ দিকে তাপমাত্রা কিছুটা কমেছে। আবহবিদদের মতে, এপ্রিলের প্রথমার্ধ জুড়েও এই অস্থির ও মিশ্র আবহাওয়ার ধারা বজায় থাকতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande