মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা
কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকালে কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনার ছবি ধরা
মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মমতা


কলকাতা, ৮ এপ্রিল (হি.স.): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে বুধবার সকালে কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল করে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনার ছবি ধরা পড়ে এ দিন। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বিভিন্ন ধর্ম ও ভাষার মানুষেরা এদিন উপস্থিত ছিলেন। মনোনয়ন জমা দিয়ে বাইরে এসে, সকলকে ধন্যবাদ জানান মমতা। সরকার আমরাই গড়ব, নেত্রীর গলায় ধরা পড়ল আত্মবিশ্বাসের সুর।

মমতা বলেন, এই ভবানীপুরে আমার ধর্ম-কর্ম সবটাই রয়েছে। ছোটবেলা থেকে এখানেই আছি, এখানেই বড় হয়েছি। সকলকে ধন্যবাদ জানাই। ২৯৪টি কেন্দ্রেই তৃণমূল প্রার্থীদের বাংলার মানুষ ভোট দিয়ে জয়ী করবেন। আমরাই সরকার গড়ব। এদিন ভোটার তালিকার নাম বাদ যাওয়া নিয়ে ফের সরব হন মমতা। বলেন, যে ক’জনের নাম উঠেছে সেটাও সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করার জন্য। বিবেচনাধীনদের নাম কেন বাদ যাচ্ছে, শীর্ষ আদালতের নির্দেশেই তো নাম ওঠা উচিত। ভোটের পরে নাম তুলে কী হবে? তাঁরা তো আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। এদিন নাম না করে নির্বাচন কমিশনকে ফের নিশানা করেন তৃণমূলনেত্রী। মমতা এও বলেন, ট্রাইব্যুনাল চলার সময়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বন্ধ করে দেওয়ার মানে কী! আমরা আবার আদালতে যাব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande