ডিজাইন ও সৃজনশীলতায় মায়াবিয়াস গ্রুপের জাতীয় স্বীকৃতি আদায় মুম্বইয়ে
কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) :ডিজাইন, সৃজনশীলতা, প্রযুক্তি ও গল্প বলার ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতিতে দেশের শীর্ষ মঞ্চে মায়াবিয়াস গ্রুপ ১টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে। এদিন মুম্বইযতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পূর্ব ভারতের একমাত্র সংস্থা হিসেবে এই প
মায়াবিয়াস গোষ্ঠীর স্বীকৃতি আদায় মুম্বইয়ে


কলকাতা, ৮ এপ্রিল (হি. স.) :ডিজাইন, সৃজনশীলতা, প্রযুক্তি ও গল্প বলার ক্ষেত্রে উৎকর্ষের স্বীকৃতিতে দেশের শীর্ষ মঞ্চে মায়াবিয়াস গ্রুপ ১টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে। এদিন মুম্বইযতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পূর্ব ভারতের একমাত্র সংস্থা হিসেবে এই প্রতিযোগিতায় বহুজাতিক নেটওয়ার্ক এজেন্সি ও শীর্ষ ব্র্যান্ডগুলির সঙ্গে সমান তালে স্বীকৃতি অর্জন করেছে তারা। উল্লেখ্য,

জাতীয়স্তরের এই প্রতিযোগিতায় প্রোডাক্ট ডিজাইন, ডিজাইন এক্সেলেন্স, ব্র্যান্ড ও কমিউনিকেশন, এক্সপেরিয়েন্স ও ইন্টারঅ্যাকশন, টেকনোলজি ও ইনোভেশন এবং হল অব ফেম - সহ বিভিন্ন ক্ষেত্রে সেরা কাজকে সম্মান জানানো হয়ে থাকে। এদিন বিচারকমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন বিজ্ঞাপন জগতের অভিজ্ঞ ব্যক্তিত্ব প্রহ্লাদ কক্কর। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সৃজনশীলতা, ডিজাইন ও বিপণন ক্ষেত্রের আরও ২৩ জন বিশেষজ্ঞ।

মায়াবিয়াস গ্রুপ - ‘মোস্ট ক্রিয়েটিভ রিপ্রেজেন্টেশনাল ইলাস্ট্রেশন’ বিভাগে “৭৫ ব্র্যান্ডস বুক” প্রকল্পের জন্য স্বর্ণপদক জিতেছে। এছাড়া ‘মোস্ট ক্রিয়েটিভ স্মার্ট ডিভাইসেস অ্যান্ড আইওটি এক্সপেরিয়েন্সেস’ বিভাগে “অম্বুজা নেওটিয়া উৎপালা আইওটি - সক্ষম আর্কিটেকচারাল স্কেল মডেল”, ‘বেস্ট স্পেশাল বা এনভায়রনমেন্টাল ডিজাইন’ বিভাগে “রেমন্ড রিয়েলটি ডল হাউস” এবং ‘মোস্ট ক্রিয়েটিভ অ্যানিমেটেড ডিজাইন’ বিভাগে “অম্বুজা নেয়োটিয়া উৎপালা আর্কিটেকচারাল ওয়াকথ্রু” - এই তিনটি প্রকল্পের জন্য ব্রোঞ্জ পদক জিতেছে সংস্থাটি।

এই সাফল্যের পরিপ্রেক্ষিতেই মায়াবিয়াস গ্রুপের অখিল বি পল এই প্রসঙ্গে বলেছেন - “গত দুই দশক ধরে আমাদের কাজের ধারাবাহিকতা এবং প্রযুক্তি ও কমিউনিকেশনের সংমিশ্রণের প্রতি আমাদের যে জোর, তার প্রতিফলন এই পুরস্কার। বড় নেটওয়ার্ক এজেন্সি ও জাতীয় স্তরের ব্র্যান্ডগুলির সঙ্গে একই মঞ্চে স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে উৎসাহজনক। এটি আমাদের আরও প্রসারযোগ্য এবং তাৎপর্যপূর্ণ ডিজাইন - নির্ভর সমাধান তৈরিতে অনুপ্রাণিত করবে নিঃসন্দেহে ।”

প্রসঙ্গত, দুই দশকেরও বেশি সময় ধরে নানান কর্মকান্ডের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িয়ে থাকা ও কাজ করে যাওয়া মায়াবিয়াস গ্রুপ একটি মারটেক সংস্থা, যা প্রযুক্তি নির্ভর যোগাযোগ সমাধান প্রদান করে। রিয়েল এস্টেট, পরিকাঠামো, এফএমসিজি, খনি, প্রতিরক্ষা ও জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ৩০০ - এর বেশি ক্লায়েন্টের তথা গ্রাহকের সঙ্গে কাজ করেছে সংস্থাটি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande