
কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : লোক মাতা রাণী রাসমণির জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় যথারীতি সূচি অনুযায়ী মঙ্গলবার দুপুরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রাজ্য সচিবালয় সূত্রেই জানা গিয়েছে যে, এদিন বিধানসভায় মূল পর্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পরিষদীয় মন্ত্রী ড. শঙ্কর ঘোষ। আধিকারিক এবং কর্মীরাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এদিন সোশ্যাল মিডিয়া মারফৎ ফেসবুক পেজে এর পরিপ্রেক্ষিতে তিনি লিখেছেন যে - আজ বিধানসভায় দক্ষিণেশ্বর কালী বাড়ির প্রতিষ্ঠাত্রী লোকমাতা রাণী রাসমণির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। উল্লেখ্য, রাণী রাসমণির ছিলেন কলকাতার জানাজারের বাসিন্দা ও প্রসিদ্ধ মিনব দরদী জমিদার। প্রসঙ্গতঃ তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ির প্রতিষ্ঠানের নেত্রী এবং রামকৃষ্ণ পরমহংস দেব এর প্রধান পৃষ্ঠপোষক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত